চট্টগ্রামের হাটহাজারীতে ১২টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) ভোরে উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর ফয়জিয়া বাজারে আগুনের এই ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, রাতে ঝন্টুর কুলিং কর্নারের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সবদিকে ছড়িয়ে পড়লে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুনুর রশিদ।